ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নতুন পরিচয়ে অমিতাভ বচ্চন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৬:৬

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবার নতুন রূপে হাজির হচ্ছেন। তবে কি নতুন কোনো ছবিতে ব্যতিক্রমী কোনো চরিত্রে ধরা দিচ্ছেন ‘বিগ বি’! না, বিষয়টি তেমন নয়। বলিউড সুপারস্টারের এবার সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশ ঘটছে।

‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’ খ্যাত পরিচালক বাল্কির সঙ্গে অমিতাভের বন্ধুত্ব বহু পুরনো। আগামী ২৩ সেপ্টেম্বর নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক। ছবির নাম ‘চুপ’। রোমান্টিক সাইকো থ্রিলারের ধাঁচের এ ছবিতেই সঙ্গীত রচয়িতা হিসেবে অমিতাভ বচ্চনের আত্মপ্রকাশ ঘটতে চলেছে।

মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বাল্কি বলেন, অনেকগুলো কারণের জন্য এ ছবি আমার জীবনে বিশেষ। ছবিটির মাধ্যমে সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে অমিতাভের। ছবিটি দেখার পর খুব সহজাত ভাবে নিজের পিয়ানোয় সুর তোলেন বিগ বি। 

এ সুর তার অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য বিগ বি’র এই বিশেষ উপহার আমি ভুলবো না। সানি দেওল, দুলকির সলমন, পূজা ভাটসহ আরও অনেককে দেখা যাবে বাল্কির নতুন এই ছবির মুখ্য চরিত্রে।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা