ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ওমরাহ পালনে সস্ত্রীক মক্কা গেলেন মোমিনুল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৬:১২

ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে নেই অনেক দিন ধরেই। এমনকি বাংলাদেশের সর্বশেষ টেস্টে দলে ছিলেন না তিনি। তবুও সাবেক টেস্ট অধিনায়ক মোমিনুল হকের ধ্যান-জ্ঞান সবকিছু ওই টেস্টকে ঘিরেই। 

সম্প্রতি স্ত্রীকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন প্রিন্স অফ কক্সবাজার খ্যাত টাইগার লিটল মাস্টার মোমিনুল হক।

আগামী তিন মাসে কোনো টেস্ট খেলা নেই জাতীয় দলের। সেদিক থেকে হিসেব করলে এখন পুরোদস্তুর অবসর মোমিনুলের। তবে একদম হাত পা গুটিয়ে বসে থাকারও সুযোগ নেই। কারণ আগামী ১০ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় লিগ (এনসিএল)।

তার মাসখানেক আগে হবে ফিটনেস টেস্ট। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে এখনো সময় আছে তিন সপ্তাহ।

তাইতো এই অবসরে ঘরে বসে না থেকে স্ত্রী ফারিহা বাশারকে নিয়ে ওমরাহ করতে গেলেন মোমিনুল হক সৌরভ। তার ঘনিষ্ট সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, বৃহস্পতিবারই (২৫ আগস্ট) সস্ত্রীক মক্কা রওয়ানা হয়েছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক।

দেশের হয়ে টেস্টে ১১টি শতক হাঁকানো মোমিনুল হক ৫৪ টেস্টের ১০০ ইনিংসে ব্যাট করে ৩৭.৫৪ গড়ে করেছেন ৩,৫২৯ রান। যার মধ্যে রয়েছে তার ১৫টি অর্ধশতক। 

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়