ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন সোনম
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সন্তানকে নিয়ে বাবা অনিল কাপুরের বাসায় উঠেছেন সোনম। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, নাতিকে স্বাগত জানাতে বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন অনিল। এই সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এছাড়া এ উপলক্ষে পূজারও আয়োজন করা হয়। পরবর্তী সময়ে মিষ্টিও বিতরণ করেন অনিল কাপুর।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।
পরবর্তী সময়ে ছেলের আগমনের খবরটি জানিয়ে সোনম ও আনন্দ আহুজা এক বিবৃতিতে লেখেন, ‘২০.০৮.২০২২, আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এই পথচলায় সহযোগিতার জন্য সকল চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ। এটি সবে শুরু কিন্তু আমরা জানি, জীবন পরিবর্তনশীল।’
প্রীতি / প্রীতি
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই