আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানী শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির মোড়ে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মোহাম্মদ রোকন (৩২) ও শাহাদাত হোসেন (২৩) নামের দুই শ্রমিক মারা গেছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত শ্রমিকদের সহকর্মী কবির হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, আমরা অ্যাসুরেন্স ডেভেলপার কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করি। দুপুরে আমরা নামাজ পড়তে যাই। নামাজ শেষে এসে দেখি উপর থেকে দুই জন নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার জানান তারা বেঁচে নেই।
তিনি আরও বলেন, নিহত দুজনই রাজমিস্ত্রি ছিলেন। তবে তারা ভবনের কত তলায় কাজ করছিলেন তা জানতে পারিনি। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি শেরে বাংলা নগর থানা পুলিশকে জানানো হয়েছে। দুইজনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
প্রীতি / প্রীতি
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব