জুড়ীতে শ্রমিক ইউনিয়ন নিবার্চন সম্পন্ন: সভাপতি তজমুল, সম্পাদক আজিজ
মৌলভীবাজার জেলার জুড়ীতে জেলা সড়ক পরিবহন ট্রাক, ট্যাংকলরী, পিক- আপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-২৪০৩ এর আওতাধীন উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে তজমুল আলী তজই (ছাতা) প্রতিক নিয়ে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সিরাজুল ইসলাম (চেয়ার) প্রতিক নিয়ে ১৬০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৩৩০ ভোট পেয়ে আজিজুর রহমান আজিজ (ধোয়াতকলম) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান (মোরগ) প্রতিক নিয়ে ৩১৩ ভোট পান ।
কার্যকরী সভাপতি পদে আং শহীদ (নারিকেল গাছ) প্রতিক নিয়ে ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নিজুল আহমদ (বাসগাড়ী) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২০০ ভোট। সহ- সভাপতি পদে আবুল হোসেন (রিকশা) প্রতিক ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিব (গরুর গাড়ি) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২৩১ ভোট। যুগ্ন- সম্পাদক পদে মোঃ লোকমান খাঁন (হরিন) প্রতিক নিয়ে ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু মিয়া (বাঘ) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ২৭০ ভোট। সহ-সম্পাদক পদে আব্দুল জামাল (আম) প্রতিক নিয়ে ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুর রহমান (মোমবাতি) প্রতিক নিয়ে পেয়েছেন ২১৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে তাজ উদ্দিন (হাতি) প্রতিক নিয়ে ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম ভোট পেয়েছেন ২৭৩ ভোট। অর্থ সম্পাদক পদে মোঃ সেলিম মিয়া ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু সুফিয়ান (তালা) প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৯৪। কার্যনির্বাহী সদস্য পদে মোঃ ছালিক মিয়া (কুড়াল) প্রতিক নিয়ে ৩৩৬ ভোট, বদরুল ইসলাম (বন্দুক) প্রতিক নিয়ে ২৫৮ ভোট ও মাসুক মিয়া (টেবিল ফ্যান) প্রতিক নিয়ে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে নির্বাচন পরিচালনার জন্য জেলা কমিটির পক্ষ থেকে ৩ (তিন) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রমিকনেতা গোপীদাশ শীল মনা বাবু কে আহবায়ক, শ্রমিকনেতা দেলোয়ার হোসেন কে সদস্য সচিব এবং শ্রমিকনেতা ছালিক আহমদ কে সদস্য করা হয়।
উল্লেখ্য, ১১ টি পদে মোট ১৮ জন প্রার্থীকে জুড়ী উপজেলার ৬ টি ইউনিয়ন ও বড়লেখা উপজেলার সুজানগর এবং দক্ষিণভাগ নিয়ে ৮ টি ইউনিয়নের মোট ৬৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার