ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে লকডাউনের চতুর্থ দিনে ১৪ হাজার জরিমানা আদায়


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৭:৫১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের চতুর্থ দিনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। লকডাউন বাস্তবায়ন ও কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে সেনাবাহিনী,  বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে থেকে রোববার (৪ জুলাই) সকাল থেকে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন হাট-বাজার ও অলিগলিতে ঘুরে সবাইকে স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরার আহ্বান জানান।

সরকারের নির্দেশনাগুলো মেনে চলার জন্য উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, শাহজাদপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন,  ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিয়মিত মাস্ক পরুন। তিনি আরোও বলেন, সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট ও টহল পরিচালনা অব্যাহত রাখবে।

কঠোর লকডাউনের চতুর্থ দিনে আরো অধিক তৎপর রয়েছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ অমান্যকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন শাহজাদপুর পৌর সদর ও উপজেলার বিভিন্ন স্থানে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি জনসাধারণকে  আরো সতর্ক হওয়ার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা