ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অভিনেত্রী অনন্যা চট্টোপাধ‍্যায় মারা গেছেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১২:১৫

কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায় মারা গেছেন। শুক্রবার সকালে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ফুসফুসে সংক্রমণ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।

অনেকগুলো ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়। বহু বছর ধরে ‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। ‘চারমূর্তি’ ছবিতে ক্যাবলার বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছরের জুন মাসে স্বামীহারা হয়েছিলেন তিনি।

অভিনেত্রীর প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন টালিগঞ্জের অনেকেই। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা একই ধারাবাহিকে কাজ করেছিলাম। খুব খারাপ লাগছে ওঁর ছেলের জন্য।’

অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘ভাল মানুষরা তাড়াতাড়ি চলে যান!’ অভিনেত্রীর ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় করেন। বছরের শুরুতেই প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। এবার নিজেও চলে গেলেন।

সূত্র: আনন্দবাজার

 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা