বলিউড আমার লক্ষ্য না : বিজয়
ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। তবে বলিউড তার মূল লক্ষ্য নয় বলে জানিয়েছেন এই অভিনেতা। ভবিষ্যতে বলিউডে রাজত্ব করতে চান কিনা জানতে চাইলে এক সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘বলিউড আমার লক্ষ্য না, ভারত আমার লক্ষ্য। আমার কাছে গল্প বলাটাই আসল। যদি গোটা দেশ সেই গল্প শুনতে চায় তখন দেশকেই শোনানো উচিৎ।’
গত কয়েক বছর ধরে দক্ষিণী সিনেমাগুলো দর্শকের নজর কেড়েছে। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে। বিশেষে করে ‘বাহুবলি’র পর একের পর এক ধামাকাদার সিনেমা উপহার দিচ্ছেন দক্ষিণী নির্মাতারা। সেই তুলনায় বর্তমানে অনেকটাই পিছিয়ে পড়েছে বলিউড।
বিজয় বলেন, ‘এ কথা সত্যি যে, তেলেগু সিনেমার জন্য সময়টা বেশ ভালো যাচ্ছে। দেশের জন্য সিনেমা তৈরি করলে তার ঠিক কী ফল হতে পারে সে তো আমাদের বাহুবলি-ই দেখিয়েছে। বাহুবলি যে পথ আমাদের জন্য খুলে দিয়েছিল, লাইগার সেই পথেই চলছে।’
স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। এটি প্রযোজনা করেছেন করন জোহর।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা