ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নেচে-গেয়ে পার্টি মাতালেন অর্জুন-মালাইকা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১২:৪২

বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। নাচে গানে পার্টি মাতালেন তারা।আগামী ২৮ আগস্ট বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কুনাল রাওয়াল। এ উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন তিনি। এতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়— ‘দিল সে’ সিনেমায় মালাইকার জনপ্রিয় ‘ছাইয়া ছাইয়া’ গানে নাচছেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে তার সঙ্গে যোগ দেন অর্জুন কাপুর। পরে মালাইকার কপালে চুমুও দেন এই অভিনেতা।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

পার্টিতে অন্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, জ্যাকি ভাগনানি, রাকুল প্রীত সিং প্রমুখ। অপর এক ভিডিওতে র‌্যাপার বাদশার গানের তালে বরুণ ও তার স্ত্রী নাতাশাকে নাচতে দেখা যায়। 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা