কাতার বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা দেবে সৌদি
আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের টিকিটধারীদের জন্য স্বল্পমেয়াদে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের ‘হায়া ফ্যান কার্ড’ করলেই বিশ্বকাপের ১০ দিন আগে ‘মাল্টিপল-এন্ট্রি ভিসা’র জন্য আবেদন করা যাবে।
ভিসার আবেদন গৃহীত হলে সৌদি আরবে ৬০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। এজন্য আগে কাতারে যেতে হবে না। তবে চিকিৎসা বিমা থাকা বাধ্যতামূলক। বিশ্বকাপের টিকিটধারীদের জন্য হায়া কার্ড এর ব্যবস্থা করা হয়েছে। টিকিট কেনার পর এই কার্ডের জন্য আবেদন করতে হবে। কারণ, কার্ডটি আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারে এন্ট্রি পারমিট হিসেবে কাজ করবে।
তাছাড়া বিশ্বকাপের যেকোনো ম্যাচ দেখতে হলে হায়া কার্ড বাধ্যতামূলক। এই কার্ড ব্যবহার করে ম্যাচের দিন টিকিটধারীরা বিনামূল্যে গণপরিবহন ব্যবহার ও অন্যান্য সুবিধা পাবেন। হোটেল বুকিংয়ের জন্যও এই কার্ড দরকার হবে।
সূত্র : খালিজ টাইমস
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ