অবশেষে ভারতের নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
ভারত ফুটবল ফেডারেশনকে নিষেধাজ্ঞা দেয়ার ১২ দিন পরই আবার সেই নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা। ফলে ফুটবলীয় কার্যক্রম চালাতে আর বাধা রইল না ভারতের। শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়টি জানায় ফিফা। এর ফলে আসছে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে আর বাধা নেই দেশটির।
এর আগে ভারতের স্বাধীনতা দিবসের রাতেই দুঃসংবাদটা পায়, ফিফার নিষেধাজ্ঞা এসে পড়ে সুনীল ছেত্রীদের দেশের ওপর। ফিফার এই নিষেধাজ্ঞার কারণ ছিল সংস্থায় ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’। এআইএফএফকে এক চিঠিতে ফিফা খুব সাফ জানিয়ে দিয়েছিলো, সুপ্রিম কোর্টের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে শিগগিরই বাতিল করতে হবে, এরপর দ্রুততম সময়ে করতে হবে নির্বাচনও।
পরে গত সোমবার সুপ্রিম কোর্ট এআইএফএফ থেকে সিওএকে সরিয়ে নেয়। ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি সুনন্দ ধরের হাতে তুলে দেয় ক্ষমতা। এরপরই ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানায়।
তার চার দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সূচি মেনেই অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে পারবে ভারত। পাশাপাশি আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি। তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও ভারতকে নজরদারিতে রাখবে ফিফা ও এএফসি।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ