ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভ্যাকসিন না নেওয়ায় ইউএস ওপেন খেলা হলোনা জকোভিচের 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ২:৭

করোনা ভ্যকিসিন নিতে অস্বীকৃতি জানিয়ে এবার ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জকোভিচ। করোনা ভ্যাকসিন না নিলে বিদেশি পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধি নিষেধ রয়েছে, এই মর্মে জকোভিচের ইউএস ওপেনে না খেলার বিষয়টি প্রত্যাশিতই ছিল।

ভ্যাকসিন জটিলতায় এ নিয়ে এবছর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলা হলো না ৩৫ বছর বয়সী এই সার্বিয়ান তারকার। এর আগে বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনেও একই কারণে তার খেলা হয়নি। চূড়ান্ত ড্রয়ের মাত্র ৯০ মিনিট আগে জকোভিচ টুর্নামেন্টে অংশ না নেবার ঘোষণা দেন। আয়োজকরা জানিয়েছেন বাছাইপর্বে পরাজিত একজন সৌভাগ্যবান জকোভিচের স্থানে মূল ড্রয়ে সুযোগ পাবেন।

তিনবারের ইউএস ওপেন বিজয়ী জকোভিচ টুইটারে লিখেছেন, 'দু:খজনক ভাবে এবারের ইউএস ওপেনের জন্য আমি নিউ ইয়র্ক সফর করতে পারছি না। এবারে অংশ নেয়া অন্যান্য খেলোয়াড়দের জন্য আমার শুভ কামনা রইল। এই সময়ের মধ্যে আমি নিজের ফিটনেস ধরে রেখে ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাবার চেষ্টা করব। আবারো প্রতিযোগিতায় ফিরে আসার অপেক্ষায় থাকলাম। খুব দ্রুতই টেনিস বিশ্বের সাথে দেখা হচ্ছে। '

ইউএস ওপেন টুর্নামেন্ট পরিচালক স্ট্যাসি এ্যালেস্টার ২১ বরের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জকোভিচের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে এ্যালেস্টার বলেন, 'নোভাক একজন অসাধারণ চ্যাম্পিয়ন খেলোয়াড়। এটা খুবই দূর্ভাগ্যজনক যে ২০২২ ইউএস ওপেনে সে খেলতে পারছে না। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাইরে ফেডারেল সরকারের ভ্যাকসিনেশন পলিসি সবাইকে মানতেই হবে। তবে ২০২৩ সালের ইউএস ওপেনে আমরা নোভাককে স্বাগত জানাতে মুখিয়ে আছি। '

নিউ ইয়র্কে এ পর্যন্ত ২০১১, ২০১৫ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। আশ্চর্যের বিষয় হচ্ছে ২০২০ ও ২০২১ সালে মহামারীর সবচেয়ে বাজে সময়ে জকোভিচ ইউএস ওপেনে খেলার অনুমতি পেয়েছিলেন। তার সমালোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা জন ম্যাকেনরো বলেছেন, 'এই মুহূর্তে আমরা মহামারীর আড়াই বছর পার করে এসেছি। আমি মনে করি বিশ্বের প্রায় সব স্থানেই এখন করোনা নিয়ে সবাই জানে। এই ইস্যুতে জকোভিচ যুক্তরাষ্ট্রে সফরে আসতে পারবে না, এটা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। '

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়