অভিনেত্রী সোনালির ময়নাতদন্তে রহস্যময় তথ্য!
গত ২২ আগস্ট গোয়া সফরে গিয়ে আচমকাই মৃত্যুবরণ করেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিগ বস তারকা সোনালি ফোগাট। অভিনেত্রীর পরিবার প্রথম থেকেই দাবি করে আসছে, সোনালি দেবীকে খুন করা হয়েছে। তারা উপযুক্ত তদন্তেরও দাবি করেছিল।
পরিবারের দাবি করা এই তথ্যের ভিত্তিতেই সোনালি ফোগাটের ময়নাতদন্ত হয় এবং রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে জানা গেছে, তার শরীরে ‘অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে’। গোয়া পুলিশ তার মৃত্যুর বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করার পরেই এটি প্রকাশ্যে আসে।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যৃ নয় বরং তাকে আঘাত করে খুন করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানা গেছে, সোনালিকে উত্তর গোয়ায় অঞ্জুনা এলাকার সেন্ট অ্যান্টর্নি হাসপাতালে মৃতই আনা হয়েছিল। তখনই একজন পুলিশ কর্মকর্তা বিষয়টিকে সন্দেহের চোখে নিয়েছিলেন।
বুধবার ফোগাটের ভাই রিংকু দাবি করেছিলেন যে অভিনেত্রীকে তার দুই সহযোগী খুন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সোনালির ম্যানেজার সুধীর সাংওয়ান ও বন্ধু সুখিন্দর মিলে খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করে হত্যা করেছে।
এ ছাড়া তিনি অভিনেত্রীর দুই সহযোগীর বিরুদ্ধে গোয়া থানায় অভিযোগও দায়ের করেছিলেন। সোনালি দেবীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গোয়া পুলিশ আইপিসির ৩০২ ধারায় একটি হত্যা মামলা নথিভুক্ত করে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে সোনালির লাশ। সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রীতি / প্রীতি
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?