করোনার প্রভাবে শাহজাদপুরের তালগাছির গরুর হাট বন্ধ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রায় শত বছর ধরে চলে আসা তালগাছির বিখ্যাত গরুর হাট এবার করোনার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রথম তালগাছি হাট বন্ধ করার জন্য মাইকিং করা হয়েছে।
জানা গেছে, করোনা মহামারীর কারণে এবং সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে এই প্রথম হাট বন্ধ ঘোষণা করা হলো। রোববার (৪ জুলাই) ছিল সাপ্তাহিক হাটের দিন। উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার গরু এই হাটে বিক্রির জন্য আসত। কোরবানির আর বেশি দেরি নেই। এ কারণে এই হাটে প্রচুর গরু আমদানি হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, করোনা মহামারীর কারণে হাট বন্ধ রাখার জন্য মাইকিং করা হয়েছে। এই বিখ্যাত গরুর হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিক্রেতারা আসত। এই প্রথম এই হাট বন্ধ ঘোষণা করা হলো।
এদিকে আজ হাটকে কেন্দ্র করে সকালে থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও বিজিবি হাট পরিদর্শন করে। সহকারী কমিশনার জানান, রোববার গরুর হাট বসার কথা থাকলেও হাট ছিল একেবারই ফাঁকা। এছাড়া হাট না বসার জন্য আমরা একাধিকবার হাটের ইাজারাদাদের সাথে মতবিনিময় করেছি। সেই সাথে আমরা স্বাস্থ্যবিধি মানতে ব্যাপক অভিযান শুরু করেছি।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন