ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে এক রাতে দুই ভাইয়ের ৭টি গরু চুরি


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ১১:৪৮
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চেংঠী হাজারডাঙ্গা ইউনিয়নের ধনু চেংঠী এলাকার শাহ মো. ইছানুরের ছেলে শাহ মো. এমরান ও তার ছোট ভাই শাহ মো. মুজাহিদুল ইসলামের বাড়ি থেকে গরুগুলো গরু চুরি হয়।
 
পুলিশ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার দুই ভাই নিজেদের গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার ভোর ৪টার দিকে শাহ মো. মুজাহিদুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখেন তার গোয়ালঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন তার ৬টি গরুর মধ্যে দুটি গরু চুরি হয়ে গেছে। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা সেখানে জড়ো হন। ছোট ভাইয়ের ঘটনা জানার পর বড় ভাই শাহ মো. এমরান নিজের গোয়ালঘরে খোঁজ নিতে গিয়ে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন তর ৭টি গরুর মধ্যে ৫টি গরু চুরি হয়ে গেছে। এ ঘটনায় শনিবার শাহ মো. এমরান বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
 
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও গরু চুরির ঘটনায় আমরা বেশ কয়েকজন গরু চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলাম। ধনু চেংঠীর চুরি হওয়া গরুগুলো খুঁজে পেতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
 
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার বিভিন্ন জায়গায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। চুরি নিয়ন্ত্রণে পুলিশ বেশকিছু গরু চোরকে গ্রেফতারে সক্ষম হলেও আদালতের মাধ্যমে দ্রুত জামিনে মুক্ত হয়ে একই অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে তারা।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার