ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী যারা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ১২:৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (জবিআস) আয়োজনে 'বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০২২' অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রথম স্থান অর্জন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা গাইন, দ্বিতীয় স্থান অর্জন করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমৃতা বিশ্বাস রিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন বাঙলা কলেজের শিক্ষার্থী জাহেদ হাসান। প্রতিযোগিতা শেষে নির্বাচিত তিনজনের নাম ঘোষণা করা হয়।
 
প্রথম স্থান অর্জন করা অনামিকা গাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকার করা অমৃতা বিশ্বাস রিয়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া তৃতীয় স্থান অধিকার করা জাহেদ হাসান মিরপুরের সরকারি বাঙলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
 
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গত শুক্রবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রথম ধাপে নির্ধারিত কবিতা ছিল 'আমি আজ কারো রক্ত চাইতে আসিনি' এবং '৩২ নম্বর মেঘের ওপারে'। দ্বিতীয় ধাপে নির্ধারিত কবিতা ছিল 'মহাকাব্যের ট্র্যাজেডি' এবং সমাপনী ধাপে প্রতিযোগীদের স্বনির্বাচিত কবিতা আবৃত্তির সুযোগ দেয়া হয়৷ এক্ষেত্রে একটি ধাপে উত্তীর্ণরাই কেবল পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পান৷
 
এ সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য রেজীনা ওয়ালি লীনা, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল এবং কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সহ-সভাপতি এনামুল হক বাবু। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে এম সুজাউদ্দিন।
 
জবি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিনের সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল। এতে সংগঠনটির সাবেক উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
জবিআস-এর সভাপতি মো. জহির উদ্দিনসহ অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক এহসানুল হক রকি, গ্রন্থাগার সম্পাদক ফারিহা আলম লাবণ্য এবং অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে