রাজধানীতে লরি চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত
রাজধানীর উত্তরায় পশ্চিম থানাধীন ৯ নাম্বার সেক্টরে লরির চাপায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত মো. ইয়াসিন গাজী।
তিনি জানান, নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন। ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করার সময়ে পেছন দিক থেকে একটি লরি এসে ট্রাফিক কনস্টেবল কাজী মাসুদকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান, পরে ওই লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলে প্রাণ হারান।
কাজী মাসুদ বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামের কাজী হেমায়েত উদ্দিন এর ছেলে। সংবাদ পেয়ে তার মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রীতি / প্রীতি
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব