শুভ জন্মদিন সামিনা চৌধুরী
জীবনের আরেকটি বসন্ত পার করলেন জনপ্রিয় ও নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন নবীর কন্যা ১৯৬৬ সালের ২৮ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। জন্মদিনে সামাজিক মাধ্যমে সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সামিনা চৌধুরী। পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করছেন তিনি।
সামিনা চৌধুরীর বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। ১৯৮৬ সালে প্রকাশিত হয় সামিনা চৌধুরীর প্রথম অডিও অ্যালবাম ‘শৈশবের দিনগুলো’। এটির গানের সুর ও সংগীত পরিচালনায় ছিলেন নকীব খান। এরপর থেকে বাবার পথ ধরেই হেঁটে চলেছেন তিনি।
আধুনিক গানের তালিকায় কাওসার আহমেদ চৌধুরীর রচনায় লাকী আখন্দের সুরে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ সামিনা চৌধুরীকে কালজয়ী একটি গান। এছাড়া ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’র মতো অসংখ্য গান গেয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন তিনি।
আনুষ্ঠানিকভাবে সংগীতশিল্পী হিসেবে সামিনার জন্ম হয়েছিল ‘জন্ম থেকে জ্বলছি মাগো’সিনেমার গানের মাধ্যমে। সেই থেকে সিনেমার গানে নিয়মিত থেকেছেন তিনি। সামিনার জনপ্রিয় গানের মধ্যে আরো রয়েছে ‘আমার বুকের মধ্যেখানে’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘হও যদি ঐ নীল আকাশ’ ইত্যাদি।
বহু সিনেমার গান কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। এরমধ্যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘খোঁজ দ্য সার্চ’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘মায়ের চোখ’, ‘বাপ বড় না শ্বশুর বড়’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘তুমি আমার স্বামী’, ‘জন্ম তোমার জন্য’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘তোমাকেই খুঁজছি’, ‘দারুচিনি দ্বীপ’উল্লেখযোগ্য।
সিনেমা ও আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতেও সামিনা চৌধুরী মুগ্ধতা ছড়িয়েছেন। ২০০৬ সালে ‘রানীকুঠির বাকী ইতিহাস’ সিনেমায় ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন সামিনা চৌধুরী। এছাড়া তিনি একবার বাচসাস পুরস্কার এবং দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
প্রীতি / প্রীতি
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই