ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মুম্বাইয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গিয়ে গাইলেন আলিয়া


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ১:৪৪

প্রায় চার বছরের অপেক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটির প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তারা। ছুটছেন ভারতের নানা প্রান্তে। সে ধারাবাহিকতায় ‘ব্রহ্মাস্ত্র’র জন্য মুম্বাইয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে (আইআইটি) পৌঁছে গেলেন রণবীর-আলিয়া। সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে দারুণ আড্ডামুখর সময় কাটিয়েছেন তারা।  

আড্ডার ফাঁকে সকলের অনুরোধে আলিয়া ভাট নিজ কণ্ঠে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার অরিজিৎ সিংয়ের গাওয়া ‘কেসারিয়া’ গান গেয়ে শোনান সবাইকে। পাশে বসে স্ত্রীকে উৎসাহ দিয়েছেন রণবীর কাপুর। উপস্থিত শিক্ষার্থীরাও আলিয়ার সঙ্গে কণ্ঠ মেলান। আলিয়ার গান গাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিনয়ের পাশাপাশি আগে থেকেই গানেও দখল আছে আলিয়ার। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ সিনেমাতে গান গেয়েছিলেন তিনি। প্রচারণায় যাওয়ার আগে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘আইআইটি বম্বে, আমরা আসছি। প্রচারের সুবাদে এবার গর্ব করতে পারব যে আমি আইআইটি গিয়েছি। ’

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। রণবীর ও আলিয়া ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকাদের। আলিয়াকে সর্বশেষ দেখা যায় নেটফ্লিক্সের ‘ডার্লিংস’ সিনেমায়। দারুণ প্রশংসিত হয়েছে এটি। এছাড়া রণবীর হাজির হন ‘শামশেরা’ নিয়ে। যদিও বক্স অফিসে সিনেমাটি ভালো ব্যবসা করেনি।

প্রীতি / প্রীতি

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের