প্রতিপক্ষ পাকিস্তান, ভারতের সম্ভাব্য একাদশ
ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই কোনটি? এই প্রশ্ন করলে দুটি উত্তর আসতে পারে। একটি হল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, আরেকটি ভারত-পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত আজ রবিবার খেলবে পাকিস্তানের বিপক্ষে। এশিয়া কাপে দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে টি-২০ এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জনের ম্যাচে। ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পাকিস্তানের অধিনায়ক ছন্দে থাকা বাবর আজম।
সর্বশেষ টি-২০ বিশ্বকাপের পর দুই দলই ছন্দে রয়েছে। ক্রিকেট বিশ্বের পরিচিত দুই ‘পাওয়ার হাউজ’ ভারত ও পাকিস্তান। দুই দলের খেলা মানেই ক্রিকেট বিশ্বে সূক্ষ্ম বিভাজন। টি-২০ বিশ্বকাপে দুই দলের খেলার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের দর্শকের চাহিদা মেটাতে ৪ হাজার স্ট্যান্ডিং টিকিট ছাড়বে মেলবোর্ন কর্তৃপক্ষ। এতেই পরিস্কার ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে কতটা উন্মাদনা কাজ করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এশিয়া কাপে দুই দলের আজকের ম্যাচ নিয়েও উন্মাদনার পারদ আকাশচুম্বি।
আজকের হাইভোল্টেজ ম্যাচের আগের একাদশ নিয়ে দোটানায় ভারত, বিশেষ করে ব্যাটিং লাইন নিয়ে। ঋষভ পান্ত নাকি দিনেশ কার্তিক জায়গা পাবেন, সেটা একটা প্রশ্ন। আর ওপেনিংয়েই বা কাকে দেখা যাবে। এছাড়াও ইনজুরিতে পড়েছেন দলের বোলিংয়ের মূল অস্ত্র যশপ্রীত বুমরা। এই সুযোগে তরুণ ও উদীয়মান খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে পারবেন।
দেখে নেওয়া যাক পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশে কারা-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।
দুবাইয়ে দুই দল সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিল পরস্পরের বিপক্ষে। গত অক্টোবরে টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে ভারতকে ১০ উইকেটের আকাশসমান ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ৯টি টি-২০ ম্যাচ খেলেছে। ভারতের ৬ জয়ের বিপক্ষে পাকিস্তানের জয় ২টি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল। ‘টাই’ ম্যাচ বোল আউটে জিতে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
এশিয়া কাপে দুই দল একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছে। ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ভারত জিতেছিল ৫ উইকেটে। পাকিস্তানকে ৮৩ রানে গুটিয়ে ১৫.৫ ওভারেই তুলে নিয়েছিল জয়। টি-২০ বিশ্বকাপে দুই দলের সর্বশেষ লড়াইয়ে হেসেছিল পাকিস্তান। এরপর আর পরস্পরের মুখোমুখি হয়নি। তবে রোহিত শর্মার নেতৃত্বে ভারত ২৮ ম্যাচে ২২টিতে জিতেছে। পাকিস্তান ১২ ম্যাচে জয় ১০টি।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ