জুড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজে যোগ দিয়েছে চা শ্রমিকরা
প্রধানমন্ত্রীর নির্দেশকে সম্মান জানিয়ে চা শ্রমিকদের দীর্ঘ ১৯ দিনের মজুরি বৃদ্ধির দাবির ধর্মঘটে চা বাগানের অচলাবস্থার অবসান ঘটিয়ে রবিবার (২৮ আগস্ট) থেকে চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এর আগে গতকাল শনিবার বিকালে প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেয়ার পর কাজে ফেরার ঘোষণা দেন সাধারণ চা শ্রমিকরা।
রোববার (২৮ আগস্ট) সকাল সরজমিন মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড় ও শীলঘাট চা বাগানে গেলে দেখা যায়, চা শ্রমিকরা আনন্দের সাথেই হাসিমুখে বাগানে কাজে যোগ দিয়েছেন। নারী ও পুরুষ শ্রমিকরা সবাই একযোগে করছেন পাতা উত্তোলনের কাজ। চা গাছের নিচে আগাছা জন্মানোয় তা পরিষ্কার করতে ব্যস্ত চা শ্রমিকরা।
আলাপকালে চা শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা মজুরি বৃদ্ধির আন্দোলন করেছি। শুরু থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণার জন্য অপেক্ষায় থাকার পর গতকাল শনিবার আমাদের নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তাই আজ থেকে কাজে যোগ দিলাম।’
আলাপকালে ধামাই চা বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্র পাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি সম্মান জানিয়ে সকল চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালি সভাপতি কমল বোনার্জি বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। জাতির পিতার সুয়োগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণসহ অনান্য সুযোগ সুবিধা আনুপাতিক হারে বর্ধিত করার নির্দেশ করায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও জুড়ী ভ্যালি কার্যকরি পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী দেশের সকল চা বাগান সহ তথা জুড়ী ভ্যালির সকল চা বাগানের সম্মানিত পঞ্চয়েত কমিটি ও চা শ্রমিক বৃন্দকে রোববার থেকে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরো বলেন, জুড়ী ভ্যালির আওতাধীন ৩৬টি চা বাগানের সকল শ্রমিকরা কাজে ইতিমধ্যে যোগদান করেছে।
কাপনাপাহাড় চা বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান বলেন, সকাল থেকেই সকল চা শ্রমিক কাজে যোগদান করেছে।
এমএসএম / জামান
নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার
সাতক্ষীরা যুব ঐক্য পরিষদ" ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
পাহাড়ের ১১ জাতিগোষ্ঠীর অনন্য জীবনধারা ও টিকে থাকার সংগ্রাম
সিংড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ, শত শত মানুষের ভোগান্তি
ধামইরহাটে শিশুকে গাছে আটকিয়ে নির্যাতন, থানায় অভিযোগ
লাকসামে এড. বদিউল আলম সুজন’র আমন্ত্রণে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ত্রিশালে সরকারি উদ্যোগে কৃত্রিম প্রজনন সেবা, উপকৃত প্রান্তিক গরুর খামারি
"কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত: আগস্ট ২০২৬-এ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাইফুল আলম"
রায়গঞ্জে গরু চুরি নিয়ে আতঙ্ক, একই রাতে খোয়া গেল ৬টি
রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
Link Copied