ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম থেকেইে সরকার পতন আন্দোলনঃ ইব্রাহিম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ২:৩৫

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম (বীর প্রতীক) বলেছেন সোনার বাংলা এখন জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে। যেদিকেই যাবেন আগুনের উত্তাপ হাত পুড়িয়ে দিচ্ছে।  বস্তায় করে টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার পাবেন। সাড়ে ছয় লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেই পাচার এখনো চলছে। ব্যাংক খালি, আমদানী করার টাকা নেই, জিনিস পত্রের দাম লাগামহীন বাড়ছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। মধ্যবিত্তের চাপা আর্তনাদ, দেখার কেউ নেই। করের বোঝা চাপিয়ে দিয়ে, তেলের দাম বাড়িয়ে সকল ক্ষেত্রে হ-য-ব-র-ল অবস্থা তৈরী করে লুটপাটের মহোৎসব করা হচ্ছে।  আজকে কৃষকের প্রাণ ওষ্ঠাগত। সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষি উৎপাদনকে ব্যাহত করা হচ্ছে।  শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে একযোগে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বীর চট্টলা আন্দোলনের সূতিকাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। বর্তমানে যে অপশাসন চলছে তার অবসান করতে হবেই। আর এই সরকার পকন আন্দোলন চট্টগ্রাম থেকেই শুরু হবে।
গত শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে চট্টগ্রামের থানা কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন কল্যাণ পার্টির নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলন করছে। সরকার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বিএনপি সহ সমমনা সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেকে সংগ্রামী অভিনন্দন। রাজপথের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। আজকে চট্টগ্রামে কল্যাণ পার্টির যে গণজোয়ার তৈরী হয়েছে সেই গণজোয়ারকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ তাই সকল তরুণ তরুণীদেরকে বাংলাদেশ কল্যাণ পার্টির পতাকাতলে আমন্ত্রণ জানাই।
বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও চট্টগ্রাম নগরের সেক্রেটারি এডভোকেট মামুন জোয়ার্দারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান তামান্না, আলী হোসেন ফরায়েজী, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাদাত, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কল্যাণ পার্টির সিনিয়র উপদেষ্টা এডভোকেট জহুরুল হক আনসারী, চট্টগ্রাম নগরের সভাপতি সাজিদ ইসলাম সাজিদ, দক্ষিণ জেলা সভাপতি মুজ্জাম্মিল হুসাইন, উত্তর জেলা সভাপতি দিদারুল আলম সুমন, নগরের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী এস ইউ শাহীন, সহ-সভাপতি হাজী মুহাম্মদ সেলিম উদ্দিন, মুসলিম সিকদার, মিসেস মোর্শেদা বেগম, আবুল বশর জর্জ মিয়া, চট্টগ্রাম নগরের, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মোর্শেদ, মীর নাজীবুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মিসেস খালেদা বেগম, মিসেস শাহীনূর আক্তার, পাহাড়তলী থানার সভাপতি  মোশাররফ হুসাইন প্রমুখ।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী