প্রথম ম্যাচ থেকেই জিততে চাই : পাপন
আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়ার পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানান, আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। এ ছাড়া টাইগারদের দুইজন ছাড়া নেই কোনো বিশ্বমানের বোলার।
তিনি বলেন, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক বিশ্বমানের। বাংলাদেশের ক্ষেত্রে ফিজ অনেক ভালো বোলার আমরা জানি, সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের আর কোনো বিশ্বমানের বোলার নেই। সে চিন্তা করলে আফগানিস্তান থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সবগুলো ম্যাচই জিততে চান। ক্রিকেটারদের সাহস দিতে তিনি এখন আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই সাংবাদিকদের পাপন বলেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। আজকে মনে হয়েছে, আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমরা সবগুলোই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ, শ্রীলঙ্কার সাথেও জিতব।’
তিনি বলেন, ‘করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।’
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে