ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

এমপি মমতাজের স্বামীর গাড়িতে হামলা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৩:১৫
মানিকগঞ্জের সিংগাইরের বেসরকারি একটি চক্ষু হাসপাতাল থেকে রোগী দেখে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে হামলার শিকার হয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসান। এ ঘটনায় ডা. মঈন হাসান বাদী হয়ে ৬ জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে মমতাজ বেগমের স্বামী নিরাপত্তহীনতায় রয়েছেন বলে উল্লেখ করেছেন।
 
অভিযুক্তরা হলেন- সিংগাইরের গাজিন্দা গ্রামের মো. জজ মিয়ার ছেলে মো. নয়ন মিয়া, হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন, মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মো. রুবেল, ফিরোজ মুন্সির ছেলে মো. আশরাফ আলী, বাস্তা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন, আনোয়ার আলীর ছেলে পাঙ্গা জসিম। এছাড়া অভিযোগে অজ্ঞাত আরও ২-৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
 
এ বিষয়ে মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসান জানান, গত ২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে তিনি উপজেলার বাস্তা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বিন্নাডাঙ্গিতে রোকেয়া চক্ষু সেন্টার থেকে ঢাকার উদ্দেশে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হন। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। অটোরিকশা থেকে বেশ কয়েকজন লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে নেমে অতর্কিত তার গাড়িতে হামলা করে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আহত হন। তিনি বলেন, কী কারণে তার গাড়িতে হামলা হয়েছে তা তিনি জানেন না। তবে যারা হামলা করেছেন তারা স্থানীয় লোকজন। 
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান জানান, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসানের ওপর হামলার ঘটনাটি  শুনেছি। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এর সঙ্গে দলীয় কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, সংসদ সদস্য মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসানের ওপর হামলার ঘটনায় ২৬ আগস্ট একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

উলিপুরে অবৈধ ট্রাকটর অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত বেড়ে ২

ভূরুঙ্গামারীতে খেলাধুলার প্রতি উৎসাহে ইউএনও শাহাদাৎ হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যর যোগান দিচ্ছে বিএমডিএ

শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে চাচীর সঙ্গে ভাতিজার প্রেম,টাকা নিতে এসে পুলিশের হাতে আটক

মোহনগঞ্জে ডিঙাপোতা হাওরে ধান কাটা উদ্বোধন করলেন বাবর

তেল সংকটে আশুলিয়ার সড়কে কমেছে বেপরোয়া বাইক রাইডারের সংখ্যা

চন্দনাইশে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন

বড়লেখায় ৬৮০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ৩১ কোটি টাকার ইয়াবার চালান জব্ধ

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘির চাঁপাপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার