‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা প্রযোজকের
ব্যতিক্রমী গল্প, কলাকুশলীদের অসাধারণ অভিনয়সহ নানা কারণে ‘দৃশ্যম’ ছবিটি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। গত বছর মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম টু’। এরপর ‘দৃশ্যম থ্রি’র অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। এবার ‘দৃশ্যম থ্রি’ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর। শনিবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আগের দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে মোহনলালকে। প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুরের ঘোষণার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সেই ভিডিও শেয়ার করে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা’ ।
২০১৩ সালে মালায়লম ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম’ পরিচালনা করেন জীতু জোসেফ। ছবিটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। কানাড়া, হিন্দি, তামিল ও তেলেগুতে ছবিটির রিমেক হয়েছে। ‘দৃশ্যম’ ছবির কাহিনী জর্জ কুট্টি নামের এক সাধারণ মানুষকে ঘিরে, যিনি অভাবনীয় নানা পদক্ষেপের মাধ্যমে নিজেকে ও পরিবারকে বাঁচানোর চেষ্টা করেন।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা