রায়গঞ্জে ডাকাত দলের ৫ সদস্য আটক
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়,রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দাইকোনার বল্লাভেংগুর গ্রামের বট তলা মোড় থেকে রানীহাট গামী পাকা রাস্তার উপরে ট্রাক সহ ডাকাত দল ডাকাতি করা কালে দেশীয় অস্ত্র নিয়ে তারা প্রস্তুতি নেয়।এমন গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম ও সংঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাত দলের ৫ সদস্যদের আটক করেন।
আটককৃতরা হলেন,উপজেলার মোজাফফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মমিন(২০),আবু তালেব আকন্দের ছেলে আশরাফুল আকন্দ(২৫),মৃত সিদ্দিকের ছেলে সাইদুল ইসলাম(২২),রেজাউল করিমের ছেলে নুর নবী শেখ(২০),টাঙ্গাইল সদর থানার বড় বেলতা গ্রামের হামিদ মন্ডলের ছেলে আবুল কালাম(৩২)।এ ঘটনায় পলাতক রয়েছে আরো অনেকে ।
এ সময় আটককৃত ডাকাত দলের সদস্যদের নিকট হতে ১।একটি কাঠের বাট যুক্ত লোহার তৈরি ধারালো হাসুয়া ২।একটি লোহার তৈরি ধারালো দা ৩।একটি কাঠের বাট যুক্ত লোহার তৈরি ধারালো দা ৪।তালা ভাঙার কাজে ব্যাবহিত একটি বড় লোহা ৫।একটি প্লাস্টিকের হাতল যুক্ত কাটার মেশিন ৬। ৫টি লোহার রড ৭। একটি ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ন ২০/৬৩৩৯ যা আটকৃত ডাকাত দলের সদস্য আব্দুল মমিনের নিকট পাওয়া যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন,ডাকাতি প্রস্তুতি কালে ৫ ডাকাত সদস্যসহ ডাকাতির সকল সরঞ্জাম যব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ধৃত আসামীরাসহ পলাতক ও অজ্ঞাত নামা মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক