মানিকগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৫ কারবারি আটক
মানিকগঞ্জে ইয়াবা ও হেরোইসনসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। শনিবার বিকেলে ও রাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযানে তাদেরকে আটক করে ডিবির একাধিক টিম। এসময় তাদের নিকট হতে এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত টাকা মূল্যের ২৬৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটকরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ আজিজুল হক ওরফে আশিক(২৮), চান্দইর গ্রামের মীর বাবুলের ছেলে মনির হোসেন নবু(৩১), মানোরা গ্রামের আব্দুর রউফের ছেলে মোঃ জুয়েল মিয়া(২৯), সিংগাইর থানাধীন জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া গ্রামের মোঃ জামাল সরকারের ছেলে মোঃ মনির হোসেন(৩৫) ও বকচর গ্রামের মোঃ তাইজুদ্দিনের ছেলে মোঃ খোকন মোল্লা ওরফে খোকন(৩২)।
রোববার (২৮ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদে ডিবির এসআই মোঃ বিল্লাল হোসেন ভূইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকা থেকে মোঃ আজিজুল হক ওরফে আশিক (২৮), মোঃ মনির হোসেন নবু (৩১) এবং মোঃ জুয়েল মিয়া(২৯) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন। একইদিন এসআই মোঃ ফরহাদুজ্জামান ভূইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে সিংগাইর উপজেলার ডাউটিয়া এলাকা থেকে আসামি মোঃ মনির হোসেনের বসত বাড়ি হতে মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ খোকন মোল্লা ওরফে খোকন (৩২) কে ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied