এনটিআরের প্রস্তাব ফেরালেন সামান্থা
প্রায় এক যুগ আগে গৌতম বাসুদেব মেননের ছবি ‘ইয়ে মায়া চেসাভে’র মধ্যে দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। অভিষেকের পর থেকেই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তবে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির এক আইটেম গান ‘ওও আন্তাভা’ দিয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন এই অভিনেত্রী।
শোনা যায়, ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন সামান্থা। সেই থেকেই নাকি এখন নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন এই অভিনেত্রী।
শোনা যাচ্ছে, সম্প্রতি ‘জুনিয়র এনটিআর’এর ছবিতে কাজ করার প্রস্তাবও এসেছিল সামান্থার কাছে, কিন্তু চাহিদা মত পারিশ্রমিক না মেলায় সেটির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। তবে, গুঞ্জন রটে পারিশ্রমিকের সমস্যার কারণেই ছবিটি বাতিল করেছেন অভিনেত্রী।
এদিকে গোপন সূত্রে খবর, পরিচালক সামান্থাকে আড়াই কোটি রুপির প্রস্তাব করেছিলেন। কিন্তু সামান্থা বলেছিলেন, চার কোটির কমে করবেন না। সেই সঙ্গে এও জানা যায়, এমন ঘটনা প্রথমবার ঘটছে না। পারিশ্রমিক মন মতো না হওয়ায় আজকাল অনেক ছবির চুক্তিতেই যেতে চাইছেন না সামান্থা।
সূত্র: কইমই ডটকম
প্রীতি / প্রীতি
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?