ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শেখ আব্দুল হাকিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২২ বিকাল ৫:৮

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাকিম- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অন্যতম ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রোববার (২৮ আগস্ট) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ আব্দুল হাকিম। তিনি যশোরেই থাকতেন। বেশ কয়েক বছর ধরে বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন। 

হাকিম স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ে খেলা শুরু করেন। পাকিস্তান যুব দলে ডাক পেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন। ১৯৭৩ সালে মারদেকা কাপে প্রথম জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। ৭৫ সালের মারদেকা কাপের দলেও ছিলেন। স্বাধীনতার পর তিনি ওয়াপদা, ওয়ারীতে খেলতেন।মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়