ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

এ বছরেই বড়ভাগা নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে : এমপি হাবিব


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২২ বিকাল ৫:১৫
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন। আজ প্রতিটি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মানুষ চিকিৎসা পাচ্ছেন। আমাদের দেশের ডাক্তাররাও মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গেল বন্যা ও করোনাকালীন আমাদের দেশের ডাক্তাররা জীবনবাজি রেখে চিকিৎসা সেবা চালিয়ে গেছেন। 
 
তিনি আরো বলেছেন, আমি পশ্চিম গৌরীপুরবাসীকে যে রাস্তা করার কথা দিয়েছিলাম সে রাস্তায় বরাদ্দ দিয়েছি। আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে চাই- ইনশা আল্লাহ এ বছরেই বালাগঞ্জে বড়ভাগা নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
 
সিলেটের বালাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট-৩ সাংসদ হাবিবুর রহমান হাবিব।
 
গতকাল শনিবারে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায়, অসহায় দরিদ্র  লোকদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ   প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর। 
 
সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার,  দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা সাইফুল আলম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহস ভাপতি আব্দুল মালেক রুনু, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ডা. সঞ্জয় চক্রবর্তী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক রুনু, আজিজপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী খলকু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিরমান উদ্দিন, শ্রমিক নেতা ইসমাইল আলী, ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, আব্দুল লতিফ মধু, বিলাল আহমদ প্রমুখ।
 
প্রসঙ্গত, কাজের বন্ধের ব্যাপারে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় বিভিন্ন শিরোনামে গতবছরের ২৯ জানুয়ারি, ১৪, ১৬ ও ২৭ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশিত হয়েছে। 
 
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করে ২ কোটি ৫৩ লক্ষ টাকা বাজেট নিয়ে বালাগঞ্জ-সুলতানপুর-সিলেট সড়কের বড়ভাঙ্গা নদীর উপর ‘শেখ হাসিনা সেতু’ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তৎকালীন সিলেট-২ আসনের এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট-৩ আসনের প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার