রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ের হাজীপাড়ায় একটি মাদরাসার বাথরুমে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসাইন (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে হাজীপাড়া জামিয়া ইকরা বাংলাদেশ মাদরাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মাদরাসাশিক্ষক আবু সালেহ বলেন, মাদরাসায় তাফসিরে জালালাইন বিভাগে পড়াশোনা করতো ইকবাল। দুপুরে মাদরাসার টিনশেড বাথরুমে গোসল করতে যায় সে। সেখানে লোহার দরজার ওপর কাপড় রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইকবাল। লোহার দরজাটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ইকবালের চাচাতো ভাই সানাউল্লাহ গাজীর সঙ্গে কথা হলে তিনি জানান, তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বেশেরা গ্রামে। বর্তমানে ওই মাদরাসাতে থাকতো। তিন ভাই তিন বোনের মধ্যে ইকবাল ছিল দ্বিতীয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
প্রীতি / প্রীতি
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি