ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নতুন মিস ইউনিভার্স কর্নাটকের দিভিতা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১০:২

নতুন মিস ডিভাস ইউনিভার্স-২০২২ নির্বাচিত হলেন কর্নাটকের দিভিতা রাই। ২৩ বছর বয়সী এই সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দিলেন মিস ইউনিভার্স-২০২১ এর বিজয়ী হারনাজ সিন্ধু। মুম্বাইয়ের তারকা খচিত সন্ধ্যা সাক্ষী হলো আরও এক সুন্দরীর।

রোববার (২৮ আগস্ট) রাতে হারনাজ সিন্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন। এরপর দুই সুন্দরী একসঙ্গে র্যাম্পে হাঁটেন। দুজনের মাথাতেই মুকুট আর স্যাশে লেখা তাদের জিতে নেয়া খেতাব।

কর্ণাটকে জন্ম হলেও দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন বাবার চাকরির সুবাদে। তিনি পেশায় একজন আর্কিটেট আর মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর বলেন, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমার সত্যি বলার মতো ভাষার অভাব পড়ছে। পাগল পাগল লাগছে।’

মিস ডিভা ইউনিভার্স ২০২২-এ অংশ নিয়েছিলেন একগুচ্ছ তারকা। ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-এর মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তরা আলো।

জামান / জামান

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা