ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জোড়া গোল করে রিয়ালকে জেতালেন বেনজিমা 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১১:৪৭

শুরুতেই গোল করে এগিয়ে যায় রিয়াল। লিড ধরে রেখে ব্যবধান বাড়াতে প্রাণপণ চেষ্টা চালায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। কম যায়নি স্বাগতিক এস্পানিওল। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া রিয়ালের ত্রাতা হয়ে আসেন করিম বেনজিমা। একদম শেষ দিকে জোড়া গোল করে রিয়ালকে টানা তৃতীয় জয় এনে দেন তিন।

রোববার রাতে আরসিডিএ স্টেডিয়ামে এস্পানিওলকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন করিম বেনজিমা। একটি গোল ভিনিসিয়ুস জুনিয়রের। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। ১২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। চুয়ামেনির বাড়ানো পাসে ছয় গজ বক্সের সামনে থেকে প্লেসিং শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।  

৪৩ মিনিটে সমতায় ফেরে এস্পানিওল। সানচেজের বাড়ানো পাস বক্সে পেয়ে যান জোসেলু। প্রথম দফায়  তার গতির শট রিয়াল গোলকিপার থিবো কোর্তুয়া ফিরিয়ে দিলেও দ্বিতীয় দফায় ডান পায়ের বুলেট গতির শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।  

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে আক্রমণের উপর আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। অবশেষে ৮৮ মিনিটে সেই গোল করেন করিম বেনজিমা। বক্সের কোণা থেকে রদ্রিগোর ক্রস দূরের পোস্টে লাফিয়ে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে দশ জনের দলে পরিণত হয় এস্পানিওল। বদলি নামা সেবাওসকে ফাউল করে বসেন গোলকিপার বেঞ্জামিন লেকোমতে। এতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সফল স্পট কিকে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন করিম বেনজিমা।

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়