ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হেরে হার্দিকের প্রশংসা করলেন বাবর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১২:৩৬

এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে পরাজয়ের পর ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রশংসা করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবীন্দ্র জাদেজার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক। তার একমাত্র ছক্কায় দুই বল হাতে রেখে ম্যাচটি জিতে যায় ভারত।

ম্যাচ শেষে হার্দিককে নিয়ে বাবর বলেছেন, ‘বোলিংয়ে সে খুব ভালো করেছিল এবং ব্যাট হাতে ম্যাচটা দারুণভাবে শেষ করে দিয়ে এসেছে। আমার কাছে সে খুব ভালো একজন অলরাউন্ডার।’

জাদেজা ৩৫ রান করে শেষ ওভারের প্রথম বলে আউট হন। ১৭ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন হার্দিক। পাকিস্তানের হয়ে মোহাম্মদ নওয়াজ সর্বোচ্চ তিনটি এবং দুটি উইকেট নেন নাসিম শাহ।

দলের পরিকল্পনা নিয়ে বাবর বলেন, ‘আমাদের একমাত্র গেম প্ল্যান ছিল ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। নাসিম শাহ খুব ভালো বল করেছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। 

দুর্ভাগ্যবশত আমরা শেষ করতে পারিনি। চাপের মধ্যেও ভালো পারফর্ম করায় নওয়াজকে কৃতিত্ব দেওয়া উচিত। আমরা ১০-১৫ রান কম করেছিলাম। শেষ ওভারে নওয়াজকে দিয়ে আমরা ১৫ কিংবা তার বেশি রান আটকানোর চিন্তা করেছিলাম। কিন্তু সেটা হলো না, হার্দিক শেষ করে দিলো।’ 

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়