ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ডাবলসে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস জুটি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১:১৫

চার বছর পর বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামতে যাচ্ছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের ডাবলসে ওয়াইল্ড কার্ড পেয়েছেন সেরেনা-ভেনাস জুটি। আয়োজক কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

ইউএস ওপেনের পরে টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনে শেষ ১৬’র লড়াইয়ে পরাজয়ের পর বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে আর ডাবলস খেলেননি সেরেনা। ২০১৪ সালের পর ইউএস ওপেনের ডাবলসেও খেলেননি এই জুটি।

একসাথে জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যাম ডাবলসে দীর্ঘদিন ধরে আধিপত্য দেখিয়েছেন ভেনাস ও সেরেনা। এই জুটি ক্যারিয়ারে জিতেছেন ১৪টি স্ল্যাম শিরোপা, সঙ্গে রয়েছে তিনটি অলিম্পিক স্বর্ণ পদক। ১৪ গ্র্যান্ড স্ল্যাম ডাবলসের শিরোপার সর্বশেষটি এসেছিল ২০১৬ সালের উইম্বলডনে। ১৯৯৯ সালে ফ্রেঞ্চ ওপেনে সর্বপ্রথম এই জুটি গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে শিরোপা জয় করেছিলেন।

আগামী মাসে ৪১ বছর পা রাখতে যাওয়া সেরেনা উইলিয়ামস ইতোমধ্যেই ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক সেরেনার তাই এই আসরই হতে যাচ্ছে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম। এদিকে ৪২ বছর বয়সী ভেনাস উইলিয়ামস এখনো অবসরের পরিকল্পনার কথা ঘোষণা করেননি।

প্রীতি / প্রীতি

শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি

‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড

হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার

এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি

ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই

ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

৯৩১০ দিন পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ক্লাবের গোল, প্রথম জয়