রায়গঞ্জে শিক্ষার্থীদের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস্ নলকা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিষয়ে দক্ষতা যাচাইমূলক প্রতিযোগিতা ওয়ার্ড মাস্টার-২০২২ আয়োজন করা হয়। রোববার (২৮ আগস্ট) ওয়ার্ড ও মাস্টার প্রতিযোগিতায় নলকা ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে সিডিপি লেভেলের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির ম্যানেজার মোশারফ হোসেনসহ সিডিপির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ড্রিম স্কুলের শিক্ষকবৃন্দ।
উক্ত ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় আলোচনা পর্বে নূরনবী মিয়া ইংরেজি শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রীদের আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান করেন।
আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক