ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চঞ্চলের অভিনয়ে মুগ্ধ সৃজিত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২২ দুপুর ১:৫১

সম্প্রতি মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। এতে অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। শুধু দর্শকরাই নয়, ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও চঞ্চলের অভিনয়ে মুগ্ধ।  রোববার (২৮ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে চঞ্চলের অভিনয়ে মুগ্ধতার কথা প্রকাশ করেন ‘বাইশে শ্রাবণ’র নির্মাতা।  

ওই পোস্টে সৃজিত লেখেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে অভিনয় শেখানোর জন্য চঞ্চল চৌধুরীর চোখ অভিনয় শেখার প্রতিষ্ঠানে সংরক্ষণ করা উচিত। ’ সঙ্গে ‘কারাগার’ ও ‘হইচইবাংলাদেশ’ হ্যাশট্যাগে লেখেন তিনি।  

এই পোস্টের কমেন্টে অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা। ’

গত ১৭ আগস্ট ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘কারাগার’র প্রথম পর্ব। এতে রহস্যময় এক কয়েদির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন তিনি। যিনি কিনা বোবা এবং বধির। ইশারা ভাষায় মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় দুইশ বছর ধরে কারাগারে আছেন তিনি।

‘কারাগার’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকি। এতে সিরিজে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ।  

 

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা