মানিকগঞ্জে আরিফ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে আরিফ শিকদার (২৮) হত্যা মামলায় হৃদয় হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দায়রা জজ আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টায় আসামির উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার বাঁচমারা ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফ দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের ফকির পাড়ার জিরিম কবিরাজের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা বেলতলা এলাকায় একটি শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলায় পোচ দিয়ে হত্যা করে। এই সময় আশেপাশের লোক শব্দ পেয়ে এগিয়ে আসলে ঘাতক হৃদয় হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন হৃদয় হোসেনকে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী-প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে এই আদেশ দেন।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied