বাহাস পর্বে আলমগীর কবিরের চলচ্চিত্রচিন্তা ও জাতীয় মুক্তিভাবনা
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’। মূলত চলচ্চিত্রচিন্তার বিবিধ বিষয়ে আলোচনা-তর্ক ও ভাবনা বিনিময়ের একটি তৎপরতা হলো চলচ্চিত্রের বাহাস পর্ব। আগামী ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার, বিকেল ৪:৩০টায় ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৫তম বৈঠক অনুষ্ঠিত হবে। ৩৫তম বৈঠকের বিষয়: আলমগীর কবিরের চলচ্চিত্রচিন্তা ও জাতীয় মুক্তিভাবনা।
চলচ্চিত্রকার, মুক্তিযোদ্ধা, লেখক, চলচ্চিত্র শিক্ষক, সাংবাদিক এমন বহুগুণ ও কীর্তিতে উজ্জ্বল চলচ্চিত্রাচার্য আলমগীর কবির। তাঁর চলচ্চিত্রবিষয়ক প্রবন্ধ-নিবন্ধের সংকলন আলমগীর কবির রচনা সংগ্রহ-১ ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ শিরোনামে প্রকাশিত হয়েছে। এই আয়োজনে আলমগীর কবির রচনা সংগ্রহ-১ ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ গ্রন্থের আলোকে ‘আলমগীর কবিরের চলচ্চিত্রচিন্তা ও জাতীয় মুক্তিভাবনা’ অনুধাবন ও বিচারের প্রয়াস করা হবে।
আয়োজনে আলোচনা করবেন লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান এবং চলচ্চিত্র গবেষক অধ্যাপক ড. নাদির জুনাইদ। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি লেখক বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
প্রীতি / প্রীতি
যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস
উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?
হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?
নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু
হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল
হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান
আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?