চট্টগ্রাম থেকে সরকার বিরোধী আন্দোলনের সুত্রপাত হবে সরকারের বিদায় ঘন্টা বাজছে
সোনার বাংলা এখন জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে। যেদিকেই যাবেন আগুনের উত্তাপ হাত পুড়িয়ে দিচ্ছে। বস্তায় করে টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার পাবেন। সাড়ে ছয় লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, সেই পাচার এখনো চলছে। ব্যাংক খালি, আমদানী করার টাকা নেই, জিনিস পত্রের দাম লাগামহীন বাড়ছে। সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। মধ্যবিত্তের চাপা আর্তনাদ দেখার কেউ নেই।
করের বোঝা চাপিয়ে দিয়ে, তেলের দাম বাড়িয়ে সকল ক্ষেত্রে হযবরল অবস্থা তৈরী করে লুটপাটের মহোৎসব করা হচ্ছে। আজকে কৃষকের প্রাণ ওষ্ঠাগত। সারের দাম বাড়িয়ে দিয়ে কৃষি উৎপাদনকে ব্যাহত করা হচ্ছে। শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে একযোগে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। বীর চট্টলা আন্দোলনের সূতিকাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা এই চট্টগ্রাম থেকেই। বর্তমানে যে অপশাসন চলছে তার অবসান করতে হবেই। সরকারি বিরোধী আন্দোলনের সূত্রপাত চট্টগ্রাম থেকে শুরু হবে।এখন সরকারের বিদায় ঘন্টা বাজছে।
বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলন করছে। সরকার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সকল তরুণ তরুণীদেরকে বাংলাদেশ কল্যাণ পার্টির পতাকাতলে আমন্ত্রণ জানাই। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্টোপলিন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির মহানগর ও বিভিন্ন থানা কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াস।
এডভোকেট মামুন জোয়ার্দারের সঞ্চালনায় থানা কমিটি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান তামান্না, আলী হোসেন ফরায়েজী, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাদাত, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কল্যাণ পার্টির সিনিয়র উপদেষ্টা এডভোকেট জহুরুল হক আনসারীকে সভাপতি সাজিদ ইসলাম সাজিদকে সিনিয়র সহ-সভাপতি, চৌধুরী এস ইউ শাহীন, হাজী মুহাম্মদ সেলিম উদ্দিন, মুসলিম সিকদার, মিসেস মোর্শেদা বেগম, আবুল বশর জর্জ মিয়াকে সহ সভাপতি এডভোকেট মামুন জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক। রফিকুল ইসলাম মোর্শেদকে যুগ্ন সাধারণ সম্পাদক, মীর নাজীবুল্লাহ কায়সারকে সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল আলম ও মিসেস খালেদা বেগম সহ সাংগঠনিক সম্পাদক, মিসেস শাহীনূর আক্তারকে পাহাড়তলী থানার সভাপতি, মোশাররফ হুসাইনকে দক্ষিণ জেলার সভাপতি মুজ্জাম্মিল হুসাইন, উত্তর জেলা সভাপতি দিদারুল আলম সুমন সম্মেলনে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ