মধ্যরাতের গল্প নিয়ে আসছেন টেইলর সুইফট
নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন টেইলর সুইফট। তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’। এটি তার ১০ম স্টুডিও অ্যালবাম। প্রকাশিত হবে আগামী ২১ অক্টোবর। মধ্যরাতের সুখ-দুঃখের গল্প গানে গানে বলবেন টেইলর।
এমটিভির বার্ষিক ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা সম্মাননা গ্রহণের সময় তিনি এ ঘোষণা দেন। ‘অল টু ওয়েল’ গানটির জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কার পেয়েছেন টেইলর।
পুরস্কার গ্রহণ করে ৩২ বছর বয়সী এ গায়িকা বলেন, ‘আমরা যা সৃষ্টি করেছি তা নিয়ে গর্বিত। আপনাদের (ভক্তদের) ভালোবাসা না পেলে এটি বানাতে পারতাম না। এই ভালোবাসা যদি অব্যাহত রাখেন তাহলে আপনাদের আমি জানাতে চাই, আমার নতুন অ্যালবাম আসছে। এ বিষয়ে মধ্যরাতে বিস্তারিত জানাবো’।
পরে ইনস্টাগ্রামে টেইলর জানান, ‘মধ্যরাতে লেখা গান নিয়েই এ অ্যালবাম। ভয় ও সুন্দর স্বপ্নের ভেতরের যাত্রার কথা বলবে অ্যালবামটি। এতে ১৩টি গান থাকছে’।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা