শেখানোর জন্য শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে যেতে হবে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান রংপুর সদর উপজেলার রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়ে অনলাইনে শিখন দক্ষতা যাচাই কার্যক্রম শুরু করেছেন।
সিনিয়র সচিব বিভিন্ন শ্রেণির শিশুদের শিখন দক্ষতা যাচাইকালে তাদের মেধা, দক্ষতা, মনোযোগ, আগ্রহ, কৌতুহল, প্রভৃতি বিষয় নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের বিভিন্ন গাণিতিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়র সমাধান করতে দেন। তিনি -শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে বলেন, শিশুরা আমাদের জাতির আলোকিত আগামী, আজকের শিশু আগামীর বাংলাদেশ।
তাই সমৃদ্ধ স্বদেশ গড়তে হলে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আর এ দায়ত্ব শিক্ষকদের। তাই শিক্ষকদের নিজেকে প্রতিনিয়ত সময়ের পরিবর্তিত চাহিদানুসারে নিজেকে প্রস্তুত করতে হবে। শেখানোর জন্য শিক্ষার্থীদের সাথে একাত্ম হয়ে যেতে হবে।
শিক্ষক-শিক্ষার্থীরা সিনিয়র সচিবের সাথে সরাসরি যুক্ত হয়ে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবং এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রংপুর প্রান্তে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মুজাহিদুল ইলাম উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত