ইনজুরিতে ছিটকে গেলেন মার্শ
গোড়ালির ইনজুরিতে পড়েছেন মিচেল মার্শ। অবস্থা খুব গুরুতর না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পুরোপুরি ফিট পেতে চায় অস্ট্রেলিয়া। এজন্য জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে তাকে খেলাবে না তারা। এমনকি নিউ জিল্যান্ড সিরিজ থেকেও ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
অবশ্য দেশের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবেন মার্শ। দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে খেলা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উইকেটকিপার-ব্যাটসম্যান জশ ইংলিসকে দলে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
মার্শের সতীর্থ স্টিভ স্মিথ বলেছেন, ‘এটা অবশ্যই মিচের জন্য আদর্শ নয়। সম্প্রতি সে সাদা বলের ক্রিকেট সত্যিই ভালো খেলছিল। মিচেল জন্য সত্যিই হতাশার। কিন্তু সামনে গুরুত্বপূর্ণ কিছু আসছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সে দলের বড় অংশ ছিল এবং নিশ্চিতভাবে এই বছরও তাকে নিয়ে বড় পরিকল্পনা আছে। ওই সময়ের জন্যই তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে তেমন একটা ভূমিকা রাখতে পারেননি মার্শ। প্রথমে বল হাতে ১ উইকেট নেন ২২ রান দিয়ে। পরে রান তাড়ায় মাত্র ২ রান করেন তিনি।
প্রীতি / প্রীতি
শেন ওয়ার্নের পর একমাত্র বোলার হিসেবে হাসানের এমন কীর্তি
‘অবনমন সিটির জন্য যথেষ্ট হবে না,’ দৃষ্টান্তমূলক শাস্তি চান জেরার্ড
হুথিদের হামলায় ক্ষতবিক্ষত সৌদি আরব, প্রতিক্রিয়া জানালেন রোনালদো
বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা, শঙ্কায় তারকা ব্যাটার
এসিএল ইনজুরিতে ফুটবলার, প্রতিপক্ষ খেলোয়াড়কে আইনি ব্যবস্থার হুমকি
ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করবেন জভেরেভ
ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের
মেসির সঙ্গে রোনালদোর যে সম্পর্কের কথা জানে না অনেকেই
ব্যালন ডি’অর নিয়ে এমবাপের ‘আমি, আমি’ স্বভাবে ক্ষুব্ধ ফরাসি কিংবদন্তি
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ