আফ্রিদিকে লন্ডনে পাঠাচ্ছে পাকিস্তান
জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েন শাহীন শাহ আফ্রিদি। তারপর থেকে সাইডলাইনে থাকলেও দলের সঙ্গে ভ্রমণ করছিলেন। আগস্টে নেদারল্যান্ডসেও যান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার আশা নিয়ে। তাকে এক ম্যাচের বেশি না খেলানোর সিদ্ধান্ত জানান অধিনায়ক বাবর আজম।
কথা ছিল, পাকিস্তান দলের সঙ্গে সঙ্গে ঘুরবেন এবং পুনর্বাসন চালিয়ে যাবেন। কিন্তু ইনজুরির অবস্থা গুরুতর হওয়ার কারণে আফ্রিদিকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই চলবে তার পুনর্বাসন এবং অক্টোবরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তার সুস্থতা প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।
সোমবার বোর্ডের প্রকাশিত এক বিবৃতিতে প্রধান মেডিক্যাল অফিসার নাজিবুল্লাহ সুমরু বলেছেন, ‘শাহীন আফ্রিদির নিরবচ্ছিন্ন চিকিৎসা দরকার, একজন হাঁটু বিশেষজ্ঞর সেবা লাগবে। আর বিশ্বের সেরা স্পোর্টস মেডিক্যাল ও পুনর্বাসন সুযোগসুবিধা প্রদান করে লন্ডন। খেলোয়াড়ের স্বার্থে আমরা তাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘লন্ডনে থাকাকালে তার অগ্রগতি সম্পর্কে মেডিক্যাল বিভাগ প্রতিদিন খোঁজখবর রাখবে এবং আমরা আত্মবিশ্বাসী শাহীন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ফিরে পাবে।’
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ