ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২

শ্যুটিংয়ে প্রথম মানিক দ্বিতীয় আবদুল লতিফ রানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ১২:২৮

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২ এর শ্যুটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রকিবুল ইসলাম মানিক, দ্বিতীয় হলেন- দৈনিক সকালের সময় এর সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আব্দুল লতিফ রানা। এছাড়া তৃতীয় স্থান অথিকার করেছেন জাহাঙ্গীর হোসেন বাবু। রোববার দুপুর ১২টায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন মাঠে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু। এসময় ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টুসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্যুটিংয়ে আরও অংশগ্রহণ করেন- ইসমাঈল হুসাইন ইমু, সোহেল রানা, কাজী ফয়সাল, কামাল হোসেন তালুকদারসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুলাই এবারের স্পোর্টস ইভেন্ট দাবা প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়। ইতোমধ্যে কলব্রীজ অকশন ব্রীজ ও ক্যারম একক, ক্যারম দ্বৈত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবারের স্পোর্টস ইভেন্টে আরও থাকছে- ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট ও কাবাডি।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা