ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘আসছে পুষ্পা ২’, আল্লু অর্জুনের পারিশ্রমিক শুনলে হোঁচট খাবেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ১২:২৮

আঞ্চলিক ছবির সীমানা ছাড়িয়ে গোটা ভারত তথা বিশ্বে ছড়িয়ে পড়েছে দক্ষিণী সিনেমার দুই তারকা আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানার জনপ্রিয়তা। সৌজন্যে তাদের ছবি ‘পুষ্পা’। সম্প্রতি শুরু হয়েছে এ ছবির সিক্যুয়েল ‘পুষ্পা- দ্য রুল’-এর শুটিং।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালক থেকে শুরু করে আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা- প্রত্যেকেই তাদের পারিশ্রমিক বাড়িয়েছেন অনেকটাই। ‘পুষ্পা’ ছবির জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক ছিল ৫০ কোটি টাকা। রাশ্মিকার পারিশ্রমিক ছিল মাত্র ২ কোটি।

তবে প্রথম ছবির বক্স অফিস সাফল্যের পরই পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে ছবির পরিচালক সুকুমার। এক্ষেত্রে আল্লু অর্জুনের পারিশ্রমিক এতটাই বেড়েছে যে, শুনলে হোঁচট খাবেন যে কেউ।

শোনা যাচ্ছে, ‘পুষ্পা- দ্য রুল’-এর জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নিচ্ছেন পাক্কা ১০০ কোটি টাকা! কম যান না পরিচালক সুকুমারও। ‘পুষ্পা’তে তার পারিশ্রমিক ছিল ১৮ কোটি। এবার তা এক লাফে ৪০ কোটিতে পৌঁছেছে। অন্যদিকে, নায়িকা রাশ্মিকা নিচ্ছে ৪ কোটি টাকা।

‘পুষ্পা’ ছবিতেই আল্লু অর্জুনের থেকে রাশ্মিকা মন্দানার পারিশ্রমিকে ছিল বিস্তর ফারাক। এবার ছবির সিক্যুয়েলে সেই ফারাক পৌঁছে গেছে ধরা ছোঁয়ার বাইরে। কোথায় নায়কের ১০০ কোটি, আর কোথায় নায়িকার মাত্র ৪ কোটি।

এর আগে ‘পুষ্পা দ্য রাইজ’ প্রথম দিনেই ব্যবসা করেছিল ৩৩ কোটি টাকা। ১৮০ কোটি বাজেটে তৈরি এই ছবির সারা বিশ্ব জুড়ে মোট বক্স অফিস কালেকশন ছিল ৩৬৫ কোটি টাকা। এবার ছবির সিক্যুয়েলের বাজেট ২০০ কোটি টাকারও বেশি।

প্রীতি / প্রীতি

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা