লন্ডনে পড়তে গেলেন টুইঙ্কেল, পৌঁছে দিলেন অক্ষয়
অভিনয় ছেড়ে বহু আগেই লেখিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বলিউড তারকা টুইঙ্কেল খান্নার। এবার তিনি লেখালেখির উপর আনুষ্ঠানিকভাবে পড়াশোনা শুরু করছেন। যে জন্য গেলেন লন্ডনে। আর তাকে পৌঁছে দিতে সঙ্গে গেলেন স্বামী অক্ষয় কুমার।
গোল্ডস্মিথস, লন্ডন ইউনিভার্সিটির ছাত্রী হয়েছেন টুইঙ্কেল। সেখানে স্নাতকোত্তর করবেন তিনি। যে জন্য পরিবার ছেড়ে বেশ কয়েক মাস দূরে থাকতে হবে তাকে।
বিষয়টি জানিয়ে অক্ষয় কুমার মজা করে সামাজিক মাধ্যমে লেখেন, ‘অন্যরা নিজের সন্তানদের কলেজে পৌঁছে দিতে যায়। আর আমি আমার স্ত্রীকে ইউনিভার্সিটি অব লন্ডনে পৌঁছে দিতে যাচ্ছি। সেখানে ফিকশন লেখা নিয়ে স্নাতকোত্তর করবে ও। ’
১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল ‘খিলাড়ি’র মুক্তির পর টুইঙ্কেল খান্নার সঙ্গে ডেট শুরু করেন অক্ষয় কুমার। ২০০১ সাল টুইঙ্কেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অক্ষয়। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান আরভ ও নিতারা।
অভিনয় থেকে বিরতি নেওয়ার পর বিগত কয়েক বছরে বেশ কয়েকটি বই লিখেছেন টুইঙ্কেল। এর মধ্যে রয়েছে –‘মিসেস ফানিবোনস’, ‘পাজামাস আর ফরগিভিং’, ‘দ্য লেজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’ ইত্যাদি।
প্রীতি / প্রীতি
৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী
কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী
চোখে পানি এসে পড়েছিল
ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা
ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা