ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বালিয়াকান্দিতে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠান সিলগালা


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৪:১১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দিনব্যাপী এ অভিযানে অনুমোদন না থাকা ও দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করার অভিযোগে বালিয়াকান্দি সদরের শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জননী ক্লিনিক, বালিয়াকান্দি ডায়াবেটিকস সমিতি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও জামালপুর ইউনিয়নের গ্রামীণ কল্যাণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

এছাড়া যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সোন্টারের অনুমোদন আছে কিন্তু লাইসেন্স নবায়নের সময় পার হলেও এখনো করেনি সেসব প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব নবায়ন করার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনার সময় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবল্পনা কর্মকর্তা ডা. নাসির, বালিয়াকান্দি থানার  ওসি আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুমন কুমার সরকার, মেডিকেল কর্মকর্তা ডা. সজল কুমার সোম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান