ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২২ দুপুর ৪:৪১
পটুয়াখালীর বাউফলে খালের পানিতে ডুবে আবদুল্লাহ (৫) ও ফাহিম (৩) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের ৮নং ওয়ার্ডের বাংলাবাজারে খালের (উপজেলা ঘাটের উত্তর পাশে) পানি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। আবদুল্লাহ ও ফাহিম বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আজিজ সিকদারের ছেলে।
 
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আবদুল্লাহ ও ফাহিম রাত আনুমানিক ৯টার দিকে সবার অগোচরে খেলতে গিয়ে ঘরের পাশে খালে পড়ে নিখোঁজ হয়। পরে তাদের  খোঁজাখুজির একপর্যায়ে  রাত পৌনে ১০টার দিকে সাবেক কাউন্সিলর টিটু মিয়ার বাসার পেছনের খালের পানিতে ভাসতে দেখা যায়।পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
মঙ্গলবার সকাল ৯টায় বাউফল পাবলিক মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। 

এমএসএম / জামান

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা