খানসামায় ক্লিনিক ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী দিনাজপুরের খানসামা উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাটের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী, জুনিয়র কনসালট্যান্ট ডা. রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস খান, স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেবসহ পুলিশ বাহিনীর সদস্য।
এ সময় পূর্বের নির্দেশিত নিয়ম অনুযায়ী কোন প্রকার কাগজপত্র হালনাগাদ না করায় এবং বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি সন্তোষজনক না হওয়ায় লাইফ কেয়ার ক্লিনিককে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সকল ডায়াগনস্টিক ও ক্লিনিককে ২০২২-২৩ সালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশ প্রদান করে সময় বেঁধে দেয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান বলেন, খানসামার জনসাধারণ যাতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে সঠিক সেবা পায় সেজন্য মোবাইল কোর্টের এ ধরনের অভিযান এবং মনিটরিং চলমান থাকবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত